রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

বিদেশি অপারেটরের সঙ্গে ‘চুক্তির প্রতিবাদ’ আন্দোলনের ৪ কর্মচারীকে বদলি

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২৬ ইং
বিদেশি অপারেটরের সঙ্গে ‘চুক্তির প্রতিবাদ’ আন্দোলনের ৪ কর্মচারীকে বদলি

বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার কর্মচারীকে পানগাঁও আইসিটিতে তাৎক্ষণিকভাবে বদলি করেছে কর্তৃপক্ষ।শনিবার সন্ধ্যায় বন্দরের চিফ পারসোনাল অফিসারের স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।



বদলি হওয়া চারজনই বন্দরকেন্দ্রিক জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বদলি হওয়া কর্মচারীরা হলেন—অডিট সহকারী মো. হুমায়ুন কবির, ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন, উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম এবং এসএস খালাসি মো. ফরিদুর রহমান।

এদের মধ্যে মো. হুমায়ুন কবির বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী ও বন্দর সিবিএর সাবেক প্রচার সম্পাদক, মো. ইব্রাহিম খোকন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক, মো. আনোয়ারুল আজিম চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সদস্য এবং মো. ফরিদুর রহমান বন্দর শ্রমিক দলের সদস্য।
এর আগে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথম দিনের ধর্মঘট পালন করেন বন্দর শ্রমিক-কর্মচারীরা। এতে সকাল থেকেই বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যায়। কর্মসূচির সমর্থনে বেলা সাড়ে ১১টার দিকে বন্দর শ্রমিক-কর্মচারীরা বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বন্দর ভবনের সামনে থেকে শুরু হয়ে বন্দরের ৩ নম্বর গেট হয়ে ৪ নম্বর গেটে গিয়ে শেষ হয়। এ সময় সংশ্লিষ্ট শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী