শুক্রবার, ৫ জুন, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৬ ইং
বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে। এই বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

শুক্রবার (৫ জুন) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে ঈদ পূনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা  বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি  বলেন, এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনি, এরাই কিন্তু বিএনপির অসংখ্য নেতাকর্মীর খুনি, এরাই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের অসংখ্য নেতাকর্মীদের খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে হত্যা করেছিল, শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করেছিল, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল।

এর আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সাংগঠনিক সম্পাদক মু. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম,মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিন প্রমুখ।

অনুষ্ঠান ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসময় কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। অনুষ্ঠানের আগের দিন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান অনুষ্ঠানের আগের দিন ঘটনাস্থলে এসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে পাঁচ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।



কমেন্ট বক্স
notebook

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী