বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

উত্তরায় অবরোধ প্রত্যাহার, কেন্দ্রের সিদ্ধান্তেই পরবর্তী কর্মসূচি

  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০২৬ ইং
উত্তরায় অবরোধ প্রত্যাহার, কেন্দ্রের সিদ্ধান্তেই পরবর্তী কর্মসূচি

ঢাকার বিভিন্ন কলেজ থেকে লং মার্চের উদ্দেশ্যে যাত্রা করেছে শিক্ষার্থীরা। তাই কেন্দ্রের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জনদুর্ভোগ কমাতে মানবিক বিবেচনায় রাস্তা ছেড়ে দিয়েছে রাজধানী উত্তরা আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো ৩ দফা দাবিতে রাস্তা অবরোধ করে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী হাসান ফাহাদ বলেন, উত্তরা থেকে লং মার্চ করে সচিবালয়ের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা। ফলে আপাতত রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ঢাকার যে সায়েন্সল্যাবসহ মেইন দুইটা পয়েন্ট থেকে আন্দোলনের উৎপত্তি হয়েছে। আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে আমরাও এই আন্দোলনটাকে সফলভাবে করতে পারব। আমরা এখন কেন্দ্রে সিদ্ধান্তের উপরে আছি।

এর আগে, দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এসময় বিমানবন্দর, আবদুল্লাহপুর, টঙ্গী ও গাজীপুরমুখী সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে হেঁটে যেতে দেখা যায়।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার লং মার্চের ডাক দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত