সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২৬ ইং
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের আহ্বান

নিউজফিল্ড রিপোর্ট:

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গণভোটের রায় বাস্তবায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হবে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির এক বৈঠকে কর্মসূচি সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শান্তিপূর্ণ কর্মসূচির জন্য কমিটি গঠন

লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

একই সঙ্গে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

চার লংমার্চের কর্মসূচি

এর আগে ৬ আগস্ট ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষণা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী চারটি লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনার লংমার্চ সড়কপথে এবং সিলেটের কর্মসূচি রেলপথে অনুষ্ঠিত হবে।

নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ

লংমার্চ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ১৪ নভেম্বর ঢাকায় একটি মহাসমাবেশ করার কথাও জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলটির নেতারা জানিয়েছেন, ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বৈঠকে যারা ছিলেন

লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিমসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী