সোনার দাম ভরিতে কমল ৭ হাজার ১১৬ টাকা
নিউজফিল্ড অর্থনীতি ডেস্ক:
দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৭ হাজার ১১৬ টাকা পর্যন্ত কমেছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা
নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
এর আগে এই মানের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। অর্থাৎ ভরিতে দাম কমেছে ৭ হাজার ১১৫ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরির নতুন দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৯৭ হাজার ৩৫৪ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
কমেছে রুপার দামও
সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে দেশের বাজারে সোনা ও রুপার অলংকার এসব নির্ধারিত দামে বিক্রি হবে।
প্রধান সম্পাদক