কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কায়কোবাদের প্রার্থিতা বহাল

আপলোড তারিখঃ 2026-01-19 ইং
কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কায়কোবাদের প্রার্থিতা বহাল ছবির ক্যাপশন:

কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রার্থিতা বহালের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ সোমবার তার মনোনায়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করে কমিশন প্রার্থিতা বহাল থাকবে বলে সিদ্ধান্ত দেয়। রিটার্নিং অফিসার কর্তৃক তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ইসিতে আপিল করে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইউসুফ সোহেল। 

রোববার ইসিতে আপিল শুনানি শেষ হলেও কায়কোবাদের বিরুদ্ধে করা আপিলের সিদ্ধান্ত অপেক্ষমান রাখা হয়। সোমবার তার বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করে সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এতে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়ন বৈধতা বহাল রয়েছে। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)