ছবির ক্যাপশন:
ভোটার নিবন্ধন সম্পন্ন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা.জুবাইদা রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন ভবনে যান।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশ করেন তারা। সেখানে ভোটার হওরার আবেদন ফরমের সঙ্গে হাতের দশ আঙুলের ছাপ ও আইরিশ দিয়ে তাদের গাড়ি বহরটি ১২টা ৪৪ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবন ছেড়ে যায়।
২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়।
এদিকে, আজ ভোটার নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন ভবনে এসেছেন তারেক রহমানও। তার আগমন উপলক্ষে নির্বাচন কমিশন ভবন ও আশপাশে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
