ছবির ক্যাপশন:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবারের নির্বাচন বিগত সব নির্বাচনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, স্বাভাবিক নিয়মে জাতীয় নির্বাচন ২০২৯ সালে হওয়ার কথা ছিল। কিন্তু এক হাজার প্রাণের আত্মত্যাগ এবং বহু মানুষের অঙ্গহানির বিনিময়ে এই নির্বাচন ২০২৬ সালে অনুষ্ঠিত হচ্ছে। এই ত্যাগের কথা আমাদের কখনোই ভুলে গেলে চলবে না।
