ছবির ক্যাপশন:
জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম।
বান্দরবানে ৩০০ নম্বর সংসদীয় আসনে দীর্ঘ নাটকীয়তা ও আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলের পক্ষে জেলা সেক্রেটারি মাওলানা আবদুল আউয়াল এই মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
