ছবির ক্যাপশন:
বিরতি কাটিয়ে গত বছরের শেষ দিকে আবারও কাজের ব্যস্ততায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এবার তিনি যুক্ত হলেন ওয়েব কনটেন্টে। সম্প্রতি এই অভিনেত্রী নাম লেখালেন কামরুজ্জামান রোমানের ‘শিকার’ নামের ওয়েব ফিল্মে। এর আগেও ‘ছায়াবাজি’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন অপু, সৈয়দ শাকিল পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে।
