ছবির ক্যাপশন:
নানাবাড়ির আত্মীয় হিসেবে বৃহত্তর নোয়াখালীর সবক’টি আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার অনুরোধ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফেনীতে আমরা একটি মেডিকেল কলেজ করব। একইসাথে আপনারা যাতে চিকিৎসা সুবিধা পান, বিশেষ করে গ্রামের মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা যাতে চিকিৎসা সুবিধা পায়, তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে ‘হেলথ কেয়ার’ করতে চাই।
