এবারের নির্বাচনে দেশের মালিকানা ফিরে পেতে চায় মানুষ : আমীর খসরু

আপলোড তারিখঃ 2026-01-28 ইং
এবারের নির্বাচনে দেশের মালিকানা ফিরে পেতে চায় মানুষ : আমীর খসরু ছবির ক্যাপশন:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের সমর্থনে এবারের নির্বাচন হচ্ছে, এটা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এই নির্বাচনে দেশের মালিকানা ফিরে পেতে চায় মানুষ। তারা চায় সুষ্ঠু নির্বাচন।  

বুধবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ৩৮ নম্বর দক্ষিণ-মধ্য হালিশহর ওয়ার্ডের সল্ট গোলা ক্রসিং থেকে নিশ্চিন্তপাড়া ওয়ার্ড অফিস মাইজপাড়া, ১ নম্বর সাইট, হিন্দু পাড়া, বাকের আলী ফকির টেকসহ বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণাকালে এসব কথা বলেন আমীর খসরু। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রত্যেক নির্বাচনে ছোটখাটো কিছু ঘটনা ঘটে থাকে, এটার অর্থ এই নয়—নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সব জায়গায় সব সময় সারা বিশ্বে নির্বাচনে ছোটখাটো ঘটনা ঘটে থাকে। এটার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, অর্থাৎ যারা নির্বাচন চায় না তারা এই কাজগুলো এই কথাগুলো বলে। কিছু ছোটখাটো ঘটনা, সারাবিশ্বে ঘটছে এটা বাংলাদেশেও ঘটেছে।

বিএনপির এই প্রার্থী বলেন, জনগণের সমর্থনে এ নির্বাচন হচ্ছে, এটা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এই নির্বাচনে দেশের মালিকানা ফিরে পেতে চায় মানুষ। তারা নির্বাচিত সরকার দেখতে চায়, নির্বাচিত জনপ্রতিনিধি দেখতে চায়, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেই অপেক্ষায় তারা আছে। এটাকে বাধাগ্রস্ত করতে যারাই যাবে, তারা নিজেরাই বাধাগ্রস্ত হবে, তাদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ থাকবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, সদস্য হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সালাউদ্দিন ও হাজী হোসেনসহ  অন্যান্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)