ভোর রাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে কাঁপলো দেশ

আপলোড তারিখঃ 2026-02-03 ইং
ভোর  রাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে  ভূমিকম্পে  কাঁপলো  দেশ ছবির ক্যাপশন:

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দূরে সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়।

ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫০ কিলোমিটার।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-ও একই তথ্য প্রদান করেছে।

ভূমিকম্পটি মৃদু হওয়ায় এবং গভীরতা বেশি থাকায় বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন স্থানে

ছোট ও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হচ্ছে, যা নিয়ে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)