তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই

আপলোড তারিখঃ 2026-02-05 ইং
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই ছবির ক্যাপশন:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গুলশান থানা ও ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন বাসা-অফিস ও দোকানে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিলি করেন তিনি।

এসময় মীর স্নিগ্ধ আগামী নির্বাচনে তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেন।প্রচারণায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের গুম ফেরত যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, ব্যবসায়ী রনি, শাহজাহান কবিরসহ ১৮ নং ওয়ার্ডের প্রচারণার দায়িত্বপ্রাপ্ত গুলশান থানা বিএনপি নেতা তৌহিদুল আলম পলাশ।

এছাড়াও গুলশান থানা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা প্রচারণায় অংশ নেন।এর আগে ৪ নভেম্বর বিএনপিতে যোগদান করেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)