জিএসএলের ৩ দল চূড়ান্ত, খেলবে কি রাজশাহী?

আপলোড তারিখঃ 2026-02-24 ইং
জিএসএলের ৩ দল চূড়ান্ত, খেলবে কি রাজশাহী? ছবির ক্যাপশন:

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) আগামী মৌসুমের জন্য এখনো পর্যন্ত তিনটি দল চূড়ান্ত হয়েছে। বিগ ব্যাশের পার্থের সঙ্গে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স খেলবে।

তিন দল চূড়ান্ত হলেও মোট ৫টি দল নিয়ে হবে জিএসএলের এবারের আসর। বাকি কোন দুইটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে সেটা এখনো চূড়ান্ত নয়।

ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বাকি দুই দলের সম্ভাব্য তালিকায় আছে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি চ্যাম্পিয়ন সানরাইজার্স ইষ্টার্ন কেপ। তাদেরকে আমন্ত্রণ জানালেও খেলা নিয়ে শঙ্কা আছে।টুর্নামেন্টের প্রথম দুই আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে রংপুর রাইডার্স। প্রথম মৌসুমে নুরুল হাসান সোহানরা চ্যাম্পিয়নও হয়েছে। জিএসএলের আগামী আসরে খেলতে চায় বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। তবে সেটার জন্য গায়ানা থেকে আমন্ত্রণ আসতে হবে।

২৩ জুলাই শুরু হওয়া জিএসএলের ফাইনাল হবে ১ মার্চ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)