ছবির ক্যাপশন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে এবার নতুন এক ভূ-রাজনৈতিক শর্ত সামনে এনেছে ইরান। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ‘হরমুজ প্রণালি’র ওপর তাদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে দেশটি, যা থেকে বছরে কয়েক শ কোটি ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। দীর্ঘ দিন ধরেই ইরান এই পথকে তাদের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ববাণিজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাকে কাজে লাগিয়েই বিশ্ব অর্থনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তেহরান।
