ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত

আপলোড তারিখঃ 2026-01-02 ইং
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত ছবির ক্যাপশন:

দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) শহরের গোবিন্দপুরে কবির পারিবারিক কবরস্থানে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জসীম ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা এবং পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।  ছাড়াও ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে কবির আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, পল্লীকবি জসীম উদ্দীন তার কবিতা, গান ও উপন্যাসের মাধ্যমে গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরেছেন। ১৯০৩ সালে জেলার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে তাঁর নানাবাড়িতে কবির জন্ম হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)