শেয়ারবাজারে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে ডিবিএ-জেএসডিএর সমঝোতা

আপলোড তারিখঃ 2026-04-18 ইং
শেয়ারবাজারে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে ডিবিএ-জেএসডিএর সমঝোতা ছবির ক্যাপশন:

বাংলাদেশের শেয়ারবাজারের টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং জাপান সিকিউরিটিজ ডিলারস অ্যসোসিয়েশনের (জেএসডিএ) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ চুক্তিতে জেএসডিএর চেয়ারম্যান ও সিইও তাকাশি হিবিনো এবং ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবিএ।

বিজ্ঞপ্তিতর ব্রোকারেজ হাউজগুলোর সংগঠনটি জানায়, আন্তর্জাতিক কোনো স্ব-নিয়ন্ত্রক সংস্থার (এসআরও) সঙ্গে এটি ডিবিএ’র প্রথম আনুষ্ঠানিক চুক্তি, যা সংগঠনটির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ চুক্তির আওতায় দুই সংস্থা শেয়ারবাজার উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। এর মধ্যে রয়েছে- শেয়ারবাজার সম্পর্কিত আইন ও বিধিবিধান বিনিময়, স্ব-নিয়ন্ত্রক সংস্থার শাসনব্যবস্থা উন্নয়ন, তদারকি ও কমপ্লায়েন্স কার্যক্রম শক্তিশালী করা, আর্থিক লেনদেন পদ্ধতির আধুনিকায়ন, নতুন বিনিয়োগ পণ্য উদ্ভাবন এবং বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ।

এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী তথ্য বিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তি প্রসঙ্গে ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশের শেয়ারবাজারের জন্য তাৎপর্যপূর্ণ অগ্রগতি। জেএসডিএ’র মতো অভিজ্ঞ একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার মাধ্যমে বাজারের কাঠামোগত উন্নয়ন, সুশাসন এবং দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, এ সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে, যা দেশের শেয়ারবাজারকে আরো আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তুলবে।

ডিবিএ’র পক্ষ থেকে চুক্তি বাস্তবায়নে সহযোগিতার জন্য জেএসডিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে আরও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জেএসডিএ’র উদ্যোগে গঠিত এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। ডিবিএ ২০২৩ সাল থেকে এই ফোরামের সদস্য হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে, যা দেশের পুঁজিবাজার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)