দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

আপলোড তারিখঃ 2026-01-02 ইং
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের ছবির ক্যাপশন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। লিটন-মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে চট্টগ্রামকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিপিএলের এবারের আসর শুরু করল নুরুল হাসান সোহানের দল।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০২ রান করে চট্টগ্রাম রয়্যালস। জবাবে ৪০ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখে-শুনে ব্যাট করেন দুই ওপেনার লিটন কুমার দাস ও ডেভিড মালান। সময় গড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের বোলারর ওপর চড়াও হতে থাকেন তারা। 

ব্যক্তিগত ফিফটি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হয়ে যান ওপেনার লিটন কুমার দাস। ৩১ বলে ৪৭ রান করে আউট হন তিনি। পরের উইকেটে নেমে মাত্র ১ রান করতে পেরেছেন তাওহীদ হৃদয়।

অপরদিকে ৪৮ বলে ৫১ রান করে থামেন ডেভিড মালান। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ মিলে জয় নিশ্চিত করেন। মাহমুদউল্লাহ ১ রানে ও খুশদিল ৬ রানে অপরাজিত থাকেন। এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে চট্টগ্রাম রয়্যালসকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। নাহিদ রানার করা ইনিংসের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন চট্টগ্রামের ইংলিশ ব্যাটার অ্যাডাম রশিংটন। আউট হওয়ার আগে করেন মাত্র ১ রান।

দ্বিতীয় উইকেটে শুরুর চাপ সামলে নেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মির্জা বেগ। কিন্তু কেউই ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি। ২৪ বলে ২০ রানে বেগ ও ২০ বলে ৩৯ রানে নাঈম আউট হন।

এরপর ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমানদের বোলিং তোপে মাথা তুলে দাঁড়াতেই পারেননি কেউ। শেষ আটজন ব্যাটারের দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র একজন। ২১ বলে ১৩ রান করেন আবু হায়দার রনি। এছাড়া মাহমুদুল হাসান জয় ০, মাহফিজুল ইসলাম ১, মাসুদ গুরবাজ ৯, শেখ মেহেদী হাসান ১, তানভীর ইসলাম ৬, শরিফুল ইসলাম ৬ ও মুকিদুল ইসলাম ১ রান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)