ঠাকুরগাঁওয়ে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২

আপলোড তারিখঃ 2026-04-21 ইং
ঠাকুরগাঁওয়ে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ ছবির ক্যাপশন:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় প্রায় ২০০ লিটার পেট্রোলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

এর আগে সোমবার গভীর রাতে উপজেলার নেকমরদ এলাকা থেকে অভিযান চালিয়ে জাহিরুল ইসলাম (৩২) ও জহিরুল ইসলাম (৩০) নামের দুইজনকে আটক করা হয়। তারা একটি স্থানীয়ভাবে ব্যবহৃত ‘পাগলু’ যানবাহনে করে পেট্রোল পরিবহন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, একটি ফিলিং স্টেশন থেকে তারা বেশি দামে পেট্রোল কিনে সীমান্তবর্তী এলাকায় আরও বেশি দামে বিক্রির পরিকল্পনা করেছিলেন। প্রতি লিটার পেট্রোল প্রায় ৪০০ টাকায় বিক্রি করার উদ্দেশ্য ছিল তাদের। এ কাজে তারা পরিবহন বাবদ কমিশন পেতেন।

এ ঘটনায় কালীবাড়ী গ্রামের আব্দুল খালেককে মূল হোতা হিসেবে শনাক্ত করেছে পুলিশ। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালানো হলেও এখনো তাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসন জানায়, আটক দুইজন অপরাধ স্বীকার করায় তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা পেট্রোল সরকারি মূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)