হুমকি শেষ হলেই খুলবে হরমুজ : আইআরজিসি

আপলোড তারিখঃ 2026-05-06 ইং
হুমকি শেষ হলেই খুলবে হরমুজ : আইআরজিসি ছবির ক্যাপশন:

আগ্রাসীদের হুমকি শেষ হলে হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হতে পারে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইরানের আইআরজিসির নৌবাহিনী বলেছে, আগ্রাসীদের হুমকি শেষ হলে হরমুজ প্রণালি আবারও স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হতে পারে। যদিও ওই বিবৃতিটির অর্থ এখনই পুরোপুরি পরিষ্কার নয়। তবে ইরানের নিয়ম-নীতি মেনে হরমুজ প্রণালি অতিক্রম করার জন্য জাহাজ মালিকদের ধন্যবাদ জানিয়েছে আইআরজিসি।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, আগ্রাসীদের হুমকি শেষ হলে নতুন ব্যবস্থার আওতায় প্রণালি দিয়ে নিরাপদে ও স্থায়ীভাবে চলাচলের সুযোগ তৈরি হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা আগে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করছে বলে ঘোষণা দিয়েছেন। এর পরপরই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাব্কি করার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে ওই বিবৃতি দিয়েছে আইআরজিসি।

এদিকে, ইসরায়েলি এক সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ইসরায়েল এমন কোনও তথ্য জানে না; যা থেকে মনে হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এমন কোনও চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন। যার মাধ্যমে এই যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচলের ওপর থাকা অবরোধ তুলে নেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেছে, ইসরায়েল সংঘাত আরও জোরদারের প্রস্তুতি নিচ্ছে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)