আজ শনিবারও শেয়ারবাজারে স্বাভাবিক নিয়মে হবে লেনদেন

আপলোড তারিখঃ 2026-05-23 ইং
আজ শনিবারও শেয়ারবাজারে স্বাভাবিক নিয়মে হবে লেনদেন ছবির ক্যাপশন:

আসন্ন ঈদুল আজহার ছুটির আগে আজ শনিবারও (২৩ মে) দেশের শেয়ারবাজারে সাধারণ কার্যদিবসের মতো লেনদেন চালু থাকবে। ঈদ উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন শেয়ারবাজারের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানায়, সরকারি আদেশ অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অফিস ও ট্রেডিং কার্যক্রম আজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে এবং আসন্ন ঈদুল আজহার ছুটিতে অফিস ও লেনদেন বন্ধ থাকবে।

ডিএসই থেকে আরও জানানো হয়, ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সরকারি সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে সাধারণ কর্মদিবস হিসেবে ডিএসইর অফিস ও ট্রেডিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু থাকবে।

তবে সরকারি ছুটির নির্দেশনা অনুযায়ী, ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষ্যে ডিএসইর সব ধরনের অফিস ও ট্রেডিং কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে পূর্বের নিয়মিত সময়সূচি অনুযায়ী অফিস ও ট্রেডিং কার্যক্রম পুনরায় শুরু হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)