বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করে, বাংলাদেশে শুধুই বাড়ে

আপলোড তারিখঃ 2026-06-01 ইং
বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করে, বাংলাদেশে শুধুই বাড়ে ছবির ক্যাপশন:

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে সরকার জ্বালানির দাম আবারও বাড়ানোর ঘোষণায় নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশ্ববাজার না, বরং দেশের মানুষের সামর্থ্য চিন্তা করে জ্বালানির দাম সমন্বয় করার আহ্বান দলটির।

কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম ৫ টাকা করে বাড়ানোর ঘোষণায় সোমবার (১ জুন) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করে। কিন্তু দেশে জ্বালানির দাম কেবলই বাড়ে এবং এর প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্যও বাড়ে। 

তিনি বলেন, কখনোই জ্বালানির দাম কমতে দেখা যায় না এবং জ্বালানির দাম বাড়ার কারণে বেড়ে যাওয়া দ্রব্যমূল্যকেও কখনো কমতে দেখা যায় না। জ্বালানির ক্ষেত্রে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে জনতাকে কেবলই ঊর্ধ্বমুখী চাপে ফেলা হয়। সরকারের এমন গণবিরোধী আচরণের পুনরাবৃত্তি রোধ করতেই হবে। 

তিনি আরও বলেন, সামগ্রিক মুদ্রাস্ফীতির কারণে মানুষের জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। নতুন সরকার আসার পরে মানুষ আশায় বুক বেঁধেছিলো। সেই আশার গুড়ে সরকার নিয়মিত বালি ছিটিয়ে যাচ্ছে। বৈশ্বিক চাপসহ নানামুখী সমস্যা মোকাবিলা করার জন্যই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার যদি সব চাপ জনতার ওপরে চাপিয়ে দেয়, তাহলে সরকারের অপরিহার্যতা সম্পর্কিত ধারণা দুর্বল হয়। তাই সরকারকে আবারও বলবো, মানুষের আর্থিক বোঝা লাঘব করুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)