গোলাপবাগ থেকে সায়েদাবাদ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো ডিএসসিসি

আপলোড তারিখঃ 2026-06-21 ইং
গোলাপবাগ থেকে সায়েদাবাদ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো ডিএসসিসি ছবির ক্যাপশন:

রাজধানীর গোলাপবাগ থেকে সায়েদাবাদ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

রোববার (২১ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, অভিযানটি গোলাপবাগ এলাকা হতে শুরু করে সায়েদাবাদ এলাকা পর্যন্ত পরিচালিত হয়। এ সময় রাস্তার উভয় পাশে ফুটপাত ও সড়কের উপর অবৈধভাবে স্থাপিত বিভিন্ন দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং দখলকৃত সামগ্রী উচ্ছেদ করা হয়। অভিযানের মাধ্যমে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত এবং যানবাহন চলাচলের জন্য সড়ক উন্মুক্ত ও পরিষ্কার করা হয়। 

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জনস্বার্থে নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)