খামেনির জন্য নয়, তিনি যাদের হত্যা করেছেন তাদের জন্য শোক করছেন ইরানিরা

আপলোড তারিখঃ 2026-07-04 ইং
খামেনির জন্য নয়, তিনি যাদের হত্যা করেছেন তাদের জন্য শোক করছেন ইরানিরা ছবির ক্যাপশন:

সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ইরান। এতে দেশটির হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। এছাড়া বিদেশি অনেক অতিথিও গতকাল শুক্রবার খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তবে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স ও শেষ শাহ শাসকের ছেলে রেজা পাহলভি বলেছেন, ইরানিরা খামেনির জন্য শোক প্রকাশ করছেন না। এর বদলে তিনি যাদের হত্যা করেছেন তাদের জন্য শোক করছেন।

শনিবার (৪ জুলাই) এক্সে রেজা পাহলভি লিখেছেন, “নিহত স্বৈরশাসক খামেনিকে প্রতি শোক জানাতে তেহরানে যেসব বিদেশি প্রতিনিধিরা এসেছেন তাদের বলছি : ইরান তার প্রতি শোক জানাচ্ছে না।”

“গত ৮ ও ৯ জানুয়ারি খামেনি, বাঘের ঘালিবাফ এবং তাদের নিপীড়নের রাষ্ট্রযন্ত্র ইরানের যে ৪০ হাজার সন্তানকে হত্যা করেছে তাদের জন্য ইরানির শোক প্রকাশ করছেন। খামেনির প্রতি শোকের প্রোপাগান্ডা তৈরিতে এই সরকার সাধারণ মানুষের বিপুল অর্থ খরচ করছে। তা সত্ত্বেও একজন গণতান্ত্রিক নেতাও এতে যোগ দেননি।”

গত বছরের ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এরপর জানুয়ারির শুরুর দিকে কঠোরহস্তে এটি দমন করা হয়। বিরোধীরা দাবি করে থাকেন শুধুমাত্র ৮ ও ৯ জানুয়ারি ইরানি বাহিনী ৪০ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)