শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেল নোয়াখালী

আপলোড তারিখঃ 2026-01-16 ইং
শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেল নোয়াখালী ছবির ক্যাপশন:

চট্টগ্রাম রয়্যালসের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের বোলিং তোপে ১২৬ রানে অলআউট হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ বলে ৩৪ রানের সূচনা করেন নোয়াখালীর দুই ওপেনার হাসান ইশাখিল ও সৌম্য সরকার। পাওয়ার প্লেতে দলীয় ৪৯ রানের মধ্যে বিদায় নেন উভয়েই। ইশাখিল ২০ বলে ২টি করে চার-ছক্কায় ২৫ এবং সৌম্য ৮ বলে ১৪ রান করেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনে ৯১ রানে ষষ্ঠ ব্যাটারকে হারায় নোয়াখালী। শেষ দিকে নোয়াখালীর শেষ ৪ উইকেট শিকার করেন শরিফুল। এতে ১৮ দশমিক ৫ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় নোয়াখালী। সাব্বির হোসেনের ২২ রানের সুবাদে সম্মানজনক সংগ্রহ পায় নোয়াখালী।

বিপিএলে ৩ দশমিক ৫ ওভার বল করে ৯ রানে ৫ উইকেট শিকার করেন শরিফুল। বিপিএলের ইতিহাসে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে ৫ উইকেট শিকারের নজির গড়েন শরিফুল। এছাড়া এই ইনিংসে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক মাহেদি হাসান ১২ রানে ৩ উইকেট নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)