অবৈধ অভিবাসন : ইংলিশ চ্যানেলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা বার্নহ্যামের

আপলোড তারিখঃ 2026-08-03 ইং
অবৈধ অভিবাসন : ইংলিশ চ্যানেলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা বার্নহ্যামের ছবির ক্যাপশন:

ব্রিটেনে অবৈধ অভিবাসীদের জোয়ার ঠেকাতে ফ্রান্স এবং ব্রিটেনকে বিভক্ত করা ইংলিশ চ্যানেল সাগরে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। রোববার ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় কেন্ট জেলার ডোভার শহরে এক জনসভায় এ ঘোষণা দিয়েছেন তিনি।

জনসভায় অ্যান্ডি বার্নহ্যাম বলেন, “আমরা গত প্রায় দু’বছর ধরে ধরে ইংলিশ চ্যানেলকেন্দ্রীক মানব পাচারকারী চক্র, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকা ও নৌযানগুলো লক্ষ্য করে অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে কিছু সাফল্য আমরা পেয়েছি; তবে কাঙিক্ষত লক্ষ্য এখনও অর্জিত হয়নি। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ইংলিশ চ্যানেলভিত্তিক মানবপাচার চক্র এবং অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দায়িত্বে রয়েছে ব্রিটেনের বিশেষ আইনপ্রয়োগকারী সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। ডোভারের জনসভায় প্রধানমন্ত্রী বার্নহ্যাম জানান, অভিযান আরও সুশৃঙ্খল ও দৃঢ় করতে ক্ষমতাসীন লেবার পার্টির সরকার এনসিএ’র জলবল বাড়িয়েছে।

“বর্তমানে এনসিএতে কাজ করছেন— এমন কর্মকর্তাদের সংখ্যা ৭৯১ জন। ২০২৫ সালে যখন আমরা অভিযান শুরু করেছিলাম— তার তুলনায় এই সংখ্যা দ্বিগুণেরও বেশি।”

“এবং তার উপকারও আমরা পেয়েছি। গত বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইংলিশ চ্যানেল দিয়ে যত অবৈধ অভিবাসী এসেছিল, চলতি ২০২৬ সালে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।”

“আমাদের আরও কাজ করতে হবে। এই সমস্যার একদম গোড়ায় পৌঁছাতে হবে। জনগণের কাছে এই বার্তা পৌছানো প্রয়োজন যে আমরা অভিবাসনপ্রত্যাশীদের অবৈধ আগমণকে একটি গুরুতর সমস্যা হিসেবে বিবেচনা করছি।”

বিরোধী দল কনজারভেটিভ পার্টি এবং রিফর্ম ইউকে পার্টিকে এ ইস্যুতে সহযোগিতার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ দুই রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেছেন, “অবৈধ অভিবাসনপ্রত্যাশীরা ব্রিটেনের জাতীয় সমস্যা। সরকার এই সমস্যা সমাধানে সচেষ্ট আছে। দয়া করে একে রাজনৈতিক ইস্যু বানাবেন না। সরকারকে সহযোগিতা করুন।”

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)