প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুত সিডিএ, শেষ পর্যায়ে সৌন্দর্যবর্ধনের কাজ

আপলোড তারিখঃ 2026-08-08 ইং
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুত সিডিএ, শেষ পর্যায়ে সৌন্দর্যবর্ধনের কাজ ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রী তারেক রহমানের রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরকে সামনে রেখে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সফর নির্বিঘ্ন ও সুন্দর করতে নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকায় পরিদর্শন করে কাজের অগ্রগতি তদারকি করেছেন চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

গত এক সপ্তাহে সিডিএ’র আওতাধীন বিভিন্ন প্রকল্প এলাকায় একাধিকবার সরেজমিনে পরিদর্শন করেন চেয়ারম্যান। এ সময় অসম্পন্ন কাজ দ্রুত শেষ করা, সড়ক ও বিভিন্ন স্থাপনার সৌন্দর্যবর্ধন, রং করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিডিএ’র চলমান বিভিন্ন প্রকল্পের কাজের গতিও বাড়ানো হয়েছে। বিশেষ করে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) বিভিন্ন পয়েন্টে চলমান কাজ, রং ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে অগ্রগতি তদারকি করেন সিডিএ’র চেয়ারম্যান।

সিডিএ’র সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দৃশ্যমান উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে রং, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত শেষ করা হচ্ছে। অসম্পন্ন কাজগুলোও দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমাকে চট্টগ্রামকে সবুজ, নান্দনিক, টেকসই ও পরিকল্পিতভাবে সাজানোর দায়িত্ব দিয়েছেন। সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর এই সফর নিরবচ্ছিন্ন ও নির্বিঘ্ন করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে করণীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, অবশিষ্ট কিছু সৌন্দর্যবর্ধনের কাজ রয়েছে। এসব কাজও রাতের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। প্রধানমন্ত্রীর সফরকে সুন্দর ও সফল করতে চউকের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

সিডিএ’র চেয়ারম্যান আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সাময়িক সৌন্দর্যবর্ধনের পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গতি ও গুণগত মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পিত, নান্দনিক ও টেকসই নগর গড়ে তুলতে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)