ইন্টারনেট ব্ল্যাকআউটে থাকা ইরানে এখনো অনিশ্চয়তা

আপলোড তারিখঃ 2026-01-17 ইং
ইন্টারনেট ব্ল্যাকআউটে থাকা ইরানে এখনো অনিশ্চয়তা ছবির ক্যাপশন:

শজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে নজিরবিহীন রাষ্ট্রীয় ইন্টারনেট ব্ল্যাকআউটের (যোগাযোগ বিচ্ছিন্নতা) এক সপ্তাহ পেরিয়ে গেলেও ইরানের ৯ কোটি জনসংখ্যার বড় একটি অংশ এখনো বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে। গত ডিসেম্বরে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ বেশ দ্রুতই প্রাণঘাতী রূপ নেয়।গত ৮ জানুয়ারি রাতে ইরান সরকার হঠাৎ করেই দেশটির ৩১টি প্রদেশে সব ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। তখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তেহরানের দোকানদারদের ধর্মঘট থেকে শুরু হওয়া অসন্তোষ বিশাল সরকারবিরোধী গণবিক্ষোভে রূপ নিয়েছিল। ওই রাতে মোবাইল ফোনের যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়েছিল, এমনকি জরুরি উদ্ধারকারী সংস্থাকেও ফোন করতে পারেনি সাধারণ মানুষ। খবর আলজাজিরার।

ব্ল্যাকআউট শুরুর কয়েক দিন পর কর্তৃপক্ষ কেবল স্থানীয় ওয়েবসাইট ও পরিষেবা ব্যবহারের জন্য একটি 'ইন্ট্রানেট' ব্যবস্থা চালু করে। তবে, বৈশ্বিক ইন্টারনেটে প্রবেশাধিকার কবে নাগাদ বা কতটুকু ফিরবে, তা এখনো অস্পষ্ট। স্থানীয় ফোন কল সেবা চালু হলেও এসএমএস (টেক্সট মেসেজ) সেবা এখনো বন্ধ রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)