ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, ভাইবোনসহ নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আপলোড তারিখঃ 2025-12-27 ইং
ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, ভাইবোনসহ নিহত ৩ ছবির ক্যাপশন:

নিহতরা হচ্ছেন যশোরের কেশবপুর উপজেলার চালতিবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), তার বোন বিউটি আক্তার (৩০) ও শ্যালক যশোরের মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩)।  নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে। 

এ ঘটনায় গুরুতর আহতরা হচ্ছেন- নিহত মিজানুরের স্ত্রী রুকাইয়া সুলতানা নীলাও গাড়ীর চালক বিষু।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, শনিবার সকালে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় যশোর থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নারীসহ তিনজন নিহত হন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)