হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬

আপলোড তারিখঃ 2026-08-31 ইং
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬ ছবির ক্যাপশন:

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৬২

নিউজফিল্ড রিপোর্ট:

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৬২ জনের শরীরে। পাশাপাশি নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৯৪ জন।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উপসর্গে মৃত্যু ৮৭৪, নিশ্চিত হামে ৯৯

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৭৪ জন। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর।

সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।

হামে শনাক্ত ১৯ হাজার ছাড়িয়েছে

গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৩১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনে।

হাসপাতালে ভর্তি ১ লাখ ৩৮ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন।

এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন।

নতুন মৃত্যু ও আক্রান্তের তথ্যের মধ্য দিয়ে দেশে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)