রেগে গিয়েও আবদার মেটালেন সালমান খান

আপলোড তারিখঃ 2026-09-05 ইং
রেগে গিয়েও আবদার মেটালেন সালমান খান ছবির ক্যাপশন:

পাপারাজ্জিদের পোজ অনুরোধে বিরক্ত সালমান, তবু শেষ পর্যন্ত ছবি তুললেন

নিউজফিল্ড বিনোদন ডেস্ক:
‘বিগ বস’-এর ২০তম সিজনের শুটিং সেটে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দেওয়ার অনুরোধে বিরক্তি প্রকাশ করেছেন বলিউড তারকা সালমান খান। সেটে প্রবেশের সময় আলোকচিত্রীদের আবদারে প্রথমে অসন্তোষ প্রকাশ করলেও শেষ পর্যন্ত তাদের অনুরোধ রাখেন এই অভিনেতা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাউবয় পোশাকে ‘বিগ বস’-এর সেটে প্রবেশ করছেন সালমান খান। এ সময় উপস্থিত পাপারাজ্জিদের উদ্দেশে বিরক্তি প্রকাশ করে তাকে বলতে শোনা যায়, “এটি আমার কাজ নয়। আমার ক্যামেরার সামনে এসে পোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই।”

শেষ পর্যন্ত পাপারাজ্জিদের আবদার রাখলেন

প্রাথমিক বিরক্তি প্রকাশের পরও পাপারাজ্জিদের অনুরোধ উপেক্ষা করেননি সালমান। সময়ের স্বল্পতা ও শুটিংয়ে দেরি হওয়ার তাগাদা থাকা সত্ত্বেও তিনি ধৈর্য ধরে ছবি তোলার সুযোগ দেন।

একাধিক ভঙ্গিতে পোজ দেওয়ার পাশাপাশি উপস্থিত পাপারাজ্জি ও কলাকুশলীদের সঙ্গে সেলফিও তুলতে দেখা যায় তাকে।

রোববার শুরু ‘বিগ বস ২০’

আগামী রোববার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ২০তম সিজন। এবারের সিজনেও সঞ্চালকের দায়িত্বে থাকছেন সালমান খান।

এবারের ‘বিগ বস’-এর ঘর সাজানো হয়েছে ফ্যান্টাসিধর্মী ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ থিমে। চলতি সিজনের সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় মাহি ভিজ, আম্রপালি দুবে, গীতা বাসরা ও ফয়সল খানের মতো তারকাদের নাম নিয়ে আলোচনা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)