এক সিরিজের ১৪ পুরস্কার এবং আরো যেসব রেকর্ড হলো

আপলোড তারিখঃ 2026-09-15 ইং
এক সিরিজের ১৪ পুরস্কার এবং আরো যেসব রেকর্ড হলো ছবির ক্যাপশন:

৭৮তম এমিতে ইতিহাস গড়ল ‘উইডো’স বে’, এক আসরে ১৪ পুরস্কার

নিউজফিল্ড বিনোদন ডেস্ক:
টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি অ্যাওয়ার্ডস’-এর ৭৮তম আসরে ইতিহাস গড়েছে অ্যাপল টিভির সিরিজ ‘উইডো’স বে’। সর্বোচ্চ ১৪টি পুরস্কার জিতে এবারের আসরের সবচেয়ে সফল প্রযোজনা হয়েছে সিরিজটি।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসে ৭৮তম এমির জমকালো আয়োজন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।

আগের রেকর্ড ভাঙল ‘উইডো’স বে’

এর আগে এক আসরে সর্বোচ্চ ১৩টি পুরস্কার জয়ের রেকর্ড ছিল ২০২৫ সালের কমেডি সিরিজ ‘দ্য স্টুডিও’র দখলে। এবার সেই রেকর্ড ভেঙে ১৪টি পুরস্কার জিতেছে ‘উইডো’স বে’।

সেরা কমেডি সিরিজের পুরস্কারের পাশাপাশি অভিনয়, পরিচালনা ও চিত্রনাট্যসহ একাধিক প্রধান বিভাগেও জয় পেয়েছে সিরিজটি। এবারের আসরে মোট ১৯টি মনোনয়ন নিয়ে আলোচনার কেন্দ্রে ছিল সিরিজটি।

ম্যাথিউ রাইসের বিরল কীর্তি

অভিনয় বিভাগেও এবারের এমিতে তৈরি হয়েছে অনন্য নজির। একই আসরে কমেডি ও লিমিটেড সিরিজ—দুই বিভাগেই সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ম্যাথিউ রাইস।

‘উইডো’স বে’ ও ‘দ্য বিস্ট ইন মি’–তে অভিনয়ের জন্য পৃথক দুই বিভাগে পুরস্কার জেতেন তিনি। এর আগে একই আসরে দুই ভিন্ন বিভাগে সেরা অভিনেতা হওয়ার নজির ছিল না।

এর সঙ্গে ২০১৮ সালে ‘দ্য আমেরিকানস’ সিরিজের জন্য ড্রামা বিভাগে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছিলেন ম্যাথিউ রাইস। ফলে এমির ইতিহাসে ড্রামা, কমেডি ও লিমিটেড সিরিজ—তিন বিভাগেই সেরা অভিনেতার পুরস্কারজয়ী একমাত্র অভিনেতা হয়েছেন তিনি।

টানা পাঁচবার সেরা জিন স্মার্ট

‘হ্যাকস’–এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে আরও একটি রেকর্ড গড়েছেন জিন স্মার্ট। এ নিয়ে টানা পাঁচবার একই বিভাগে এমি জিতলেন তিনি।

গত চার আসরেও ‘হ্যাকস’–এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জিন স্মার্ট। এবারের জয় তাকে টানা পাঁচবার এই পুরস্কার জয়ের অনন্য রেকর্ডের মালিক করেছে।

এ নিয়ে তার মোট এমি পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে আটটি। এই সংখ্যায় তিনি জুলিয়া লুইস-ড্রেফাস ও ক্লোরিস লিচম্যানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ এমি জয়ী অভিনেত্রীদের তালিকায় রয়েছেন।

অ্যালিসন জেনির অষ্টম এমি

‘দ্য ডিপ্লোম্যাট’–এর জন্য ড্রামা সিরিজের সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যালিসন জেনি। এ নিয়ে তারও মোট এমি পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে।

সাতটি করে পুরস্কার ‘দ্য পিট’ ও ‘ডিটিএফ সেন্ট লুইস’-এর

‘উইডো’স বে’-এর পর এবারের আসরে সাতটি করে পুরস্কার জিতেছে এইচবিওর মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’ এবং লিমিটেড সিরিজ ‘ডিটিএফ সেন্ট লুইস’।

এক নজরে এমির প্রধান বিজয়ীরা

সেরা ড্রামা সিরিজ: ‘দ্য পিট’
সেরা কমেডি সিরিজ: ‘উইডো’স বে’
সেরা লিমিটেড সিরিজ: ‘ডিটিএফ সেন্ট লুইস’
সেরা অভিনেতা (ড্রামা): নোয়া ওয়াইল — ‘দ্য পিট’
সেরা অভিনেত্রী (ড্রামা): রিয়া সিহর্ন — ‘প্লারিবাস’
সেরা অভিনেতা (কমেডি): ম্যাথিউ রাইস — ‘উইডো’স বে’
সেরা অভিনেত্রী (কমেডি): জিন স্মার্ট — ‘হ্যাকস’
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ): ম্যাথিউ রাইস — ‘দ্য বিস্ট ইন মি’
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ): স্যালি ফিল্ড — ‘রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচারস’
ভ্যারাইটি সিরিজ: ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোবার্ট’
সেরা চিত্রনাট্য (ড্রামা): ভিনস গিলিগান — ‘প্লারিবাস’
সেরা চিত্রনাট্য (কমেডি): কেটি ডিপোল্ড — ‘উইডো’স বে’
সেরা পরিচালনা (ড্রামা): সল মেতস্টেইন — ‘স্লো হর্সেস’
সেরা পরিচালনা (কমেডি): হিরো মুরাই — ‘উইডো’স বে’


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)