নিজেকে জাহির করতে গিয়ে মন্ত্রিত্ব হারালেন ইশরাক

বিএনপি সরকারের মন্ত্রিসভার বয়স আট মাস হয়েছে। মন্ত্রিসভায় ইশরাক হোসেনের মেয়াদও আট মাস।

তিনি আজ সকালে ফেসবুকে ঘোষণা দিয়েছেন যে দুপুরে পদত্যাগ করবেন।

আপলোড তারিখঃ 2026-10-19 ইং
নিজেকে জাহির করতে গিয়ে মন্ত্রিত্ব হারালেন ইশরাক ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

বাবার রাজনৈতিক উত্তরাধিকার, রাজপথের আন্দোলন ও মেয়র হওয়ার লড়াই তাঁকে পরিচিতি দিয়েছিল। প্রথমবার সংসদ সদস্য হয়েই প্রতিমন্ত্রী হওয়া ছিল বড় অর্জন। কিন্তু অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনা তাঁকে বিতর্কে ফেলে। শেষ পর্যন্ত মন্ত্রিসভা থেকে বিদায় নিতে হলো মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা ইশরাক হোসেনকে।


বিএনপি সরকারের মন্ত্রিসভার বয়স আট মাস হয়েছে। মন্ত্রিসভায় ইশরাক হোসেনের মেয়াদও আট মাস।

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরদিনই প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ডেকে পদত্যাগ করতে বলেন। তিনি আজ সকালে ফেসবুকে ঘোষণা দিয়েছেন যে দুপুরে পদত্যাগ করবেন। পরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।


ঘটনাটি শুধু একজন তরুণ প্রতিমন্ত্রীর বিতর্কে জড়িয়ে পড়াতেই সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। এর মধ্য দিয়ে ক্ষমতাসীন বিএনপির নেতা ও মন্ত্রীদের আচরণ কতটুকু পর্যন্ত গ্রহণযোগ্য হবে—সে বিষয়ে সতর্কবার্তা হিসেবেও দেখতে হবে।


জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটে। এর পর থেকেই রাজনৈতিক দল ও নেতাদের ওপর দেশের মানুষের প্রত্যাশা বেড়েছে। শক্তি প্রয়োগ, ক্ষমতার অপব্যবহার এবং নিজেকে জাহির করার প্রবণতা থেকে রাজনীতিকেরা কতটা বের হতে পারলেন—এটাও মানুষ দেখতে চেয়েছে।


এমন পরিস্থিতিতে দীর্ঘ ১৮ বছর পর বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে। বদলের প্রতিশ্রুতি দিয়ে প্রথমবার প্রধানমন্ত্রী হন তারেক রহমান।


এর মধ্যে গত মাসে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলায় দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগে বাধ্য করেছেন প্রধানমন্ত্রী।


ইশরাকের অস্ত্র হাতে মাদকবিরোধী ‘অ্যাকশনধর্মী’ অভিযানের পর কঠোর কোনো সিদ্ধান্ত আসছে বলেই ধারণা করা হচ্ছিল। এই বিষয়েও প্রধানমন্ত্রী তাঁর কঠোর মনোভাব বজায় রেখেছেন, যা অন্যদের জন্য একটি কড়া বার্তা হিসেবেই দেখা উচিত।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু
ফোনঃ+৮৮০১৯০৯৬২৯১৯৩

সম্পাদক ও প্রকাশকঃ সাজেদা আক্তার সাজু

ব্যবস্থাপনা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু

বার্তা সম্পাদকঃ সাজেদা আক্তার সাজু


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ

অফিস ঠিকানাঃ সালাম ছালেহা প‍্যালেস
রোড নং-১
বাড়ি নং-২
গ্রাম/মহল্লাঃ পশ্চিম এমারগাঁও,
মধুসিটি হাউজিং সোসাইটি -১
কেরানীগঞ্জ , ঢাকা - ১৩২২

ইমেইলঃ newsfieldbd@gmail.com

মোবাইলঃ ০১৯০৯-৬২৯১৯৩, ০১৯০৯৬২৯১৯৩(বার্তা-বিভাগ), ০১৯০৯৬২৯১৯৩(সার্কুলেশন)