বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কবি-সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল।আজ শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে সাহিত্য, সংস্কৃতি ও সামগ্রিক সামাজিক বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন প্রতিনিধিত্ব করেন।
প্রধান সম্পাদক