বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক সন্ধ্যায়

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২৬ ইং
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক সন্ধ্যায় ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

অন্তর্বর্তী  সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

রোবাবর দুপুরে এক বিজ্ঞপ্তিতে এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বিষয়টি জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধিদলে আরও থাকবেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।



কমেন্ট বক্স
notebook

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত