মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

শাহরুখকে ‘আঙ্কেল’ ডাকার অভিযোগ নাকচ করলেন তুরস্কের অভিনেত্রী

  • আপলোড তারিখঃ ২১-০১-২০২৬ ইং
শাহরুখকে ‘আঙ্কেল’ ডাকার অভিযোগ নাকচ করলেন তুরস্কের অভিনেত্রী

সদ্য সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’–এ উপস্থিত ছিলেন শাহরুখ খান। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বিতর্কিত স্ক্রিনশট, যা তুরস্কের অভিনেত্রী হান্দে এরচেলের ইনস্টাগ্রাম স্টোরি বলে দাবি করা হচ্ছিল। সেখানে শাহরুখ খানকে নিয়ে কটাক্ষমূলক মন্তব্যের অভিযোগ ওঠে।

ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটে লেখা ছিল—‘এই আঙ্কেলটা কে? আমি তো আমার বান্ধবী আমিনা খলিলের ভিডিও করছিলাম। আমি ওর ভক্ত নই।’ স্ক্রিনশটটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা ও বিতর্ক।

তবে বিষয়টি নিয়ে দ্রুতই অবস্থান স্পষ্ট করেন হান্দে এরচেল। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘এটি ভুয়া।’ পাশাপাশি তার ইনস্টাগ্রাম প্রোফাইলেও এমন কোনো স্টোরির অস্তিত্ব পাওয়া যায়নি।

জানা যায়, ‘জয় অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন হান্দে এরচেল। শাহরুখ মঞ্চে উঠলে অভিনেত্রীকে সেই মুহূর্তের একটি ভিডিও ধারণ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশের মধ্যে শুরু হয় নানা জল্পনা।পরবর্তীতে জানা গেছে, ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা। অনেকের মতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই শাহরুখ খানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।

এর আগেও একাধিক সাক্ষাৎকারে হান্দে এরচেল ভারতীয় সিনেমার প্রতি নিজের আগ্রহের কথা জানিয়েছেন। এমনকি ভবিষ্যতে বলিউডে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।



কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি