শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

খালেদা জিয়ার কবরে দোয়া

  • আপলোড তারিখঃ ০২-০১-২০২৬ ইং
খালেদা জিয়ার কবরে দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে দলে দলে আসছেন নেতা–কর্মীরা। তাঁরা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছেন, মোনাজাত করছেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। বিএনপির নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে আসেন খালেদা জিয়ার কবরে।

আজ শুক্রবার সকাল থেকে বিএনপির নেতা–কর্মীরা কবরের পাশে ভিড় করতে থাকেন। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা কবর জিয়ারত করেন। এ জন্য সকাল ১০টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত নেতা–কর্মীসহ সাধারণ মানুষ ভেতরে যেতে পারেননি। পরিবারের সদস্যরা যাওয়ার পর দলে দলে বিএনপির নেতা–কর্মীরা কবর জিয়ারত করতে যান।



কমেন্ট বক্স
notebook

ডিবি পরিচয়ে উঠিয়ে নেওয়া হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর