বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

বিয়ে-বিতর্কের দু’সপ্তাহের মাথায় নিরবতা ভাঙলেন হিরণ

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২৬ ইং
বিয়ে-বিতর্কের দু’সপ্তাহের মাথায় নিরবতা ভাঙলেন হিরণ

ঋতিকা গিরিকে বিয়ে করে বিতর্কে জড়িয়েছেন টালিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এতদিন প্রথম ও দ্বিতীয় স্ত্রী বিয়ে বিতর্কে সরব হলেও নিশ্চুপ ছিলেন হিরণ। তবে দীর্ঘ বিরতি ভেঙে এবার মুখ খুলেছেন অভিনেতা।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, দুই সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হিরণ ও ঋতিকার বিয়ের ছবি। বারাণসীর ঘাটে হিন্দুরীতিতে বিয়ে সম্পন্ন করা স্বামীর ছবি নজরে পড়তেই প্রথম স্ত্রী আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় এবার মুখ খুলেছেন হিরণ। সংবাদমাধ্যমের মুখোমুখি হলে অভিনেতা প্রথমে বলেন,

আমি এতোদিন কলকাতায় ছিলাম না। রাজনৈতিক কাজের জন্য আপাতত কলকাতাতেই থাকবো।

 

দ্বিতীয়বার বিয়ে প্রসঙ্গে হিরণ বলেন,

আদালতের অসম্মান আমি করতে পারি না। তাই যে বিষয় আদালতে বিচারাধীন তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।

প্রসঙ্গত, ৫ বছর প্রেমের সম্পর্কের পর ঋতিকা গিরিকে বিয়ে করেন হিরণ চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়কে আইনি বিচ্ছেদ না দিয়েই এ বিয়ে করেছেন অভিনেতা। প্রথম সংসারে নায়কের ১৯ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।



কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি