ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বাদা দেয়ার অভিযোগ তুলেছেন ঢাকা-১৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী মো. আব্দুল বাতেন।শনিবার (৩১ জানুয়ারি) সকালে মিরপুরে নিজের নির্বাচনী প্রচারণার সময় এই অভিযোগ তোলেন তিনি।
আব্দুল বাতেন বলেন, ‘অনেকদিন পর ফ্রি এবং ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাঠের পরিস্থিতি অনুকূলে।’
তবে নির্বাচনে বাধা দেয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমাদের প্রচার প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। উঠান বৈঠক করলে, সেখানে ইচ্ছাকৃত মিছিল ও স্লোগান দেয়ার মাধ্যমে প্রতিপক্ষ দল নানানরকম উসকানিমূলক কর্মকাণ্ড করে আসছে।’প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িপাল্লার এই প্রার্থী বলেন, ‘মিরপুরে নিম্নবিত্ত আয়ের মানুষের বসবাস। তাদের জীবনমানের উন্নয়ন করতে চাই এবং পূনর্বাসন করতে চাই। ভালো শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল নেই এখানে, সেটি স্থাপনে কাজ করবো।’
এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জাল ভোট কেনার চেষ্টা করছে একই আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বট বাহিনী দিয়ে যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, সে বিষয়ে দেশের জনগণ যথেষ্ট সচেতন। মিথ্যাচার যারা ছড়াচ্ছে তাদের রায় জনগণ ১২ ফেব্রুয়ারি দেবে।’
প্রধান সম্পাদক