নতুন লুকে বাজিমাত ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের। রাজধানীর নিকেতনে তার নতুন পার্লার ‘সিগনেচার বাই এবি বিউটি লাউঞ্জ অ্যান্ড বুটিক’ উদ্বোধনের দিন নতুন লুক নিয়ে আলোচনায় নায়িকা।নিজের পার্লার উদ্বোধনের দিন সাদা পরীর লুকে ধরা দেন অপু। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তে ভিডিও ঝড়ের গতিতে ছড়াচ্ছে।
এদিন অপুর পরনে ছিল সাদা সফ্ট সিল্কের গাউন। যার পুরোটাতেই ছিল রুপালি জরির কাজ। ফ্লোর টাচ গাউনের সঙ্গে মিল রেখে উঁচু করে খোঁপা করেছিলেন নায়িকা।
নিজের অনুভূতি জানিয়ে অপু বলেন,
অভিনয়ের পাশাপাশি একটি স্থায়ী পরিচয় গড়ার ইচ্ছা ছিল। একজন নারী উদ্যোক্তা হওয়ার লক্ষ্যেই নতুন এমন উদ্যোগ হাতে নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
পার্লার উদ্বোধনের শেষের দিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার পর ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কাটেন অপু। এরপর জানান সিনেমার পাশাপাশি নতুন নতুন ব্যবসায়ী উদ্যোগ নেয়া চালু রাখবেন তিনি।
বর্তমানে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। তার নতুন দুটি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’। ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে এ লাস্যময়ী চিত্রনায়িকাকে।
প্রধান সম্পাদক