শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

শাকিব খানের সঙ্গে প্রেম, যা বললেন নুসরাত ফারিয়া

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২৬ ইং
শাকিব খানের সঙ্গে প্রেম, যা বললেন নুসরাত ফারিয়া

ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য প্রথমবার প্রকাশ করতে পডকাস্টে হাজির হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বিশেষ সাক্ষাৎকারে ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও ঢালিউড মেগাস্টার শাকিব খান প্রসঙ্গে কথা বলেন নায়িকা।‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর নতুন পর্বে উপস্থিত হন ফারিয়া। অনুষ্ঠানটি এরইমধ্যে নেটদুনিয়ার প্রকাশ করা হয়েছে।

 
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় বিশেষ এ পর্বে ফারিয়া ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন যা আগে কখনো প্রকাশ্যে আনেননি। যার মধ্যে অন্যতম টপিক ছিল চিত্রনায়ক শাকিব খান।
 
পডকাস্টে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, ‘তুফান’ সিনেমা প্রসঙ্গে। এ সিনেমায় কাজ করার ছিল নুসরাত ফারিয়ার। কিন্তু শেষ পর্যন্ত ওই সিনেমায় কাজ করা তার হয়ে উঠেনি।এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন,

হ্যাঁ ‘তুফান’ সিনেমায় আমার কাজ করার কথা ছিল। কিন্তু ওই সময় আমাকে শাকিব খানের ফ্যান, ফলোয়াররা আসলে মেনে নিতে পারেনি। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাকিব খানের সাথে মজা করার স্ক্রিপ্ট ছিল। সেটাতে ব্যক্তিগত ক্ষোভ তৈরি হওয়ায় শাকিবের ভক্তরা আমাকে অপছন্দ করতে শুরু করে। যে কারণে হয়তো প্রোডাকশন হাউজ চায়নি আমি ‘তুফান’ সিনেমায় থাাকি।

 

এরপর নিরব, সাকিব আল হাসান, শাকিব খানের সাথে নুসরাত ফারিয়ার কখনও প্রেমের সম্পর্ক ছিল কি না জানতে চাওয়া হয়। একটু হেসেই নুসরাত বলেন,

না, এটা কখনই সম্ভব না। আমার সাথে কখনও শাকিব খানের প্রেমের সম্পর্ক ছিল না। মিডিয়ার কারো সাথে সম্পর্কে জড়াতে চাইনি। তাই নিরব, সাকিব আল হাসান, শাকিব খানের সাথে সম্পর্ক, এসবের পুরোটাই মিডিয়ার গুঞ্জন।

অভিনেত্রী আরও বলেন,

আসলে শাকিব খানের সাথে আমার কাজের সম্পর্কটা দারুণ। আমরা টিভিসি, বিজ্ঞাপন, মঞ্চ, সিনেমায় সফল। আমরা একসাথে অনেক কাজ করেছি। এখন একসাথে কাজ করছি না। তবে সঠিক সময়ে ভালো গল্প পেলে অবশ্যই আবার কাজ করা হবে।



কমেন্ট বক্স
notebook

বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দলে চার নতুন মুখ