মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

নির্বাচনী রাজনীতিতে নতুন মোড়: সাধারণ ভোটারদের দৃষ্টি ক্রমেই জামায়াতে ইসলামীর দিকে

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২৬ ইং
নির্বাচনী রাজনীতিতে নতুন মোড়: সাধারণ ভোটারদের দৃষ্টি ক্রমেই জামায়াতে ইসলামীর দিকে

সাধারণ ভোটারদের একটি অংশের দৃষ্টি জামায়াতে ইসলামীর দিকে: ‘পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা’ আলোচনায়,বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের মধ্যে নানামুখী আলোচনা ও মতামত উঠে আসছে। বিভিন্ন এলাকায় কথা বলে জানা গেছে, সাধারণ জনগণের একটি অংশ জামায়াতে ইসলামীর প্রতি আগ্রহ প্রকাশ করছেন।

ভোটারদের ভাষ্য অনুযায়ী, জামায়াতে ইসলামীকে তারা একটি সুশৃঙ্খল, শান্ত ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে দেখছেন। অনেকের মতে, দলটির শীর্ষ নেতাদের নামের সঙ্গে এখনো পর্যন্ত বড় ধরনের দুর্নীতি বা অনিয়মের অভিযোগ জড়িত হয়নি, যা অন্যান্য প্রধান রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রায়ই আলোচনায় আসে।

একজন ভোটার বলেন, “আমরা এমন নেতৃত্ব চাই যাদের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে স্বচ্ছতা আছে। জামায়াতের অনেক নেতার বিরুদ্ধেই এখনো কোনো নেতিবাচক রিপোর্ট নেই—এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

আরেকজন জানান, ইসলামী মূল্যবোধকে কেন্দ্র করে রাজনীতি করা এবং দলীয় শৃঙ্খলার কারণে জামায়াত সাধারণ মানুষের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিনের হতাশা, দুর্নীতির অভিযোগ এবং দলীয় সংঘাতের কারণে ভোটারদের একটি অংশ বিকল্প শক্তির দিকে ঝুঁকছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর মতো দলগুলো আলোচনায় আসছে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনের ফলাফল নির্ভর করবে মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ড, জোট পরিস্থিতি এবং ভোটার উপস্থিতির ওপর। সব রাজনৈতিক দলের জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ সময়।



কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি