বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত— নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২৬ ইং
সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত— নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত প্রায় ২টার দিকে একটি বিবৃতি দিয়েছেন মোদি।সামাজিক যোগাযোগমাধ্যমে নরেন্দ্র মোদির ফেরিফায়েড অ্যাকাউন্টগুলোতেও পোস্ট করা হয় বিবৃতিটি।

এতে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা হয়েছে। তার সঙ্গে (মধ্যপ্রাচ্যের) বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তাকে আমি সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং সাধারণ মানুষের নিরাপত্তাকেই সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছি। ভারত আবারও স্পষ্ট করে বলছে যে, এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত।’উল্লেখ্য, শনিবার ইরানের তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে প্রাণ হারান খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুরসহ দেশটির বিভিন্ন দফতরের শীর্ষ কর্মকর্তারা।



কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি