মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২৬ ইং
ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে বলে দাবি করেছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি।

মঙ্গলবার (৩ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। তবে আহতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া হামলায় ইরানের ১৫৩টি শহরে পাঁচশ’র বেশি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ নিহত হন ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা।এরপর থেকে যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে ইরান হামলা চালিয়েছে। ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। 




কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি