শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

বি-১ বোমারু বিমান মারণাস্ত্রে সজ্জিত করছে যুক্তরাষ্ট্র

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২৬ ইং
বি-১ বোমারু বিমান মারণাস্ত্রে সজ্জিত করছে যুক্তরাষ্ট্র

এবার ইরানে হামলা জোরদার করতে এবার নতুন করে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছেবুধবার (১১ মার্চযুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর বি১ বোমারু বিমানে ‘বাংকার বাস্টার’ বোমা মজুত করতে দেখা গেছে। সিএনএন বলছেএর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পেন্টাগন হয়তো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের মতো ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলা চালাতে এ ভারী বিমানগুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

এ সংক্রান্ত ভিডিওতে দেখা গেছেআরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে অন্তত একটি বি১ বিমানের অস্ত্র রাখার স্থান থেকে একটি মিসাইল লঞ্চার সরিয়ে নেওয়া হচ্ছে। আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে বি১ বোমারু বিমানগুলো। এগুলো লক্ষ্যবস্তু থেকে শত শত মাইল দূর থেকে নিক্ষেপ করা সম্ভবযা বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সীমানার বাইরে থাকে।

যুক্তরাজ্যে বি১ বোমারু বিমানে যে ‘জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস’ (জেডিএএমমজুত করতে দেখা গেছেসেগুলো নিক্ষেপের জন্য বিমানকে লক্ষ্যবস্তুর প্রায় ২৫ মাইলের মধ্যে থাকতে হয়। রিপোর্টে বলা হয়েছেভূগর্ভস্থে হামলার জন্য বোমারু বিমানকে লক্ষ্যবস্তুর এত কাছেবিশেষ করে ইরানের আকাশসীমার অনেক ভেতর নিয়ে যাওয়ার পরিকল্পনাটি একটি বড় সংকেত।

এর অর্থ পেন্টাগন আত্মবিশ্বাসী যে তারা ইরানের বিমানবিধ্বংসী সক্ষমতা প্রায় পুরোটাই ধ্বংস করে দিয়েছে। এ ছাড়া ঘাঁটির বাইরের পর্যবেক্ষকদের সামনেই প্রকাশ্যে এসব যুদ্ধবিমান সাজানোর মাধ্যমে একটি বার্তাও দেওয়ার চেষ্টা হচ্ছে। তা হলোযুক্তরাষ্ট্রের ভাণ্ডারে থাকা অন্যতম শক্তিশালী অস্ত্রগুলো আসছে এবং তা ঠেকানোর ক্ষমতা ইরানের খুব একটা নেই।



কমেন্ট বক্স
notebook

বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দলে চার নতুন মুখ