মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০২৬ ইং
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর

গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা আব্বাস উদ্দিন আহমেদের (মির্জা আব্বাস) মস্তিষ্কে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।


এদিকে শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে এসে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা খোঁজ নেন। তিনি কিছুক্ষণ শয্যাপাশে অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী চিকিৎসা সংক্রান্ত দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

হাসপাতাল সূত্র জানায়, অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে আইসিইউতে রাখা হয়েছে এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেয়া হতে পারে। মেডিকেল বোর্ডের অনুমতি সাপেক্ষে সিঙ্গাপুরে নেয়ার প্রক্রিয়া শুরু করবে তার পরিবার।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটিস্ক্যান করা হয়েছিল। রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেয়া হয়েছে।’

মির্জা আব্বাস গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারান এবং এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবার দেশের সকলের কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়ার পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত তাকে বিদেশে নেয়া হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে পরিবর্তন সম্ভাবনা রয়েছে।



কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি