মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

শিশুদের স্কুল খুলতে নিজের বাংলো ভাড়া দিলেন সারা

  • আপলোড তারিখঃ ০৩-০৪-২০২৬ ইং
শিশুদের স্কুল খুলতে নিজের বাংলো ভাড়া দিলেন সারা

বলিউড তারকাদের বিলাসবহুল জীবনযাপন নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে সাধারণ জীবনযাপন ও আধ্যাত্মিক চিন্তাধারার জন্য বরাবরই ভক্তদের পছন্দের তালিকায় থাকেন অভিনেত্রী সারা আলী খান। পতৌদি কন্যা এবার নিজের সম্পত্তিকে শিক্ষার কাজে ব্যবহার করার সুযোগ করে দিয়ে নতুন করে আলোচনায়।

মুম্বাইয়ের আন্ধেরি এলাকার ওল্ড লোখান্ডওয়ালা কমপ্লেক্সের ‘বেলস্কট কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’ অবস্থিত সারার প্রায় ৪,৫০০ বর্গফুটের বিশাল বাংলোটি আগামী পাঁচ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে ‘প্রডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ সংস্থাকে। সেখানে একটি মন্টেসরি স্কুল পরিচালিত হবে, যেখানে ছোট শিশুদের জন্য তৈরি হবে নতুন শিক্ষার পরিবেশ।

জানা যায়, ২৭ মার্চ এই চুক্তি সম্পন্ন হয়েছে। পাঁচ বছরের এই লিজ থেকে সারা মোট প্রায় ৪.১৪ কোটি টাকা আয় করবেন। চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছর মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬.৫ লাখ টাকা। এরপর তৃতীয় বছর থেকে প্রতি বছর ৫ শতাংশ হারে ভাড়া বাড়বে। স্কুল কর্তৃপক্ষ ইতোমধ্যেই ২০ লাখ টাকা জামানত জমা দিয়েছে।

বর্তমানে জুহু এলাকায় বসবাস করলেও নিজের এই খালি পড়ে থাকা সম্পত্তিকে অব্যবহৃত না রেখে শিক্ষার কাজে লাগানোর সিদ্ধান্ত অনেকের কাছেই ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

গত কয়েক বছরে অমিতাভ বচ্চন কিংবা অজয় দেবগনের মতো তারকারা বাণিজ্যিক কাজে সম্পত্তি ভাড়া দিলেও, সারা আলী খানের এই সিদ্ধান্ত কিছুটা ব্যতিক্রম। কারণ, তার বাংলোটি এখন হয়ে উঠবে শিশুদের শেখা ও বেড়ে ওঠার জায়গা।




কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি