মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে রাসায়নিক সতর্কতা, সরানো হলো কর্মীদের

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২৬ ইং
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে রাসায়নিক সতর্কতা, সরানো হলো কর্মীদের

ইসরায়েলের জাফায় অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্লাস্টার (গুচ্ছ) ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ হামলার দায় স্বীকার করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, একটি প্যাকেজ বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ ঘটনায় দ্রুত নিরাপত্তা প্রোটোকল চালু করা হয় এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট এলাকাসহ কর্মীদের সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থাগুলো উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্যাকেজটির ভেতরের পদার্থের ধরন শনাক্ত করার চেষ্টা চলছে।

এছাড়া, সন্দেহজনক বস্তুটি নিরাপদে অপসারণের জন্য বিশেষায়িত দল কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিমানবন্দরের সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার থাকবে।





কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি