মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

বিয়ের খরচে টান? ব্যাংক দিচ্ছে বিবাহ ঋণ!

  • আপলোড তারিখঃ ০২-০১-২০২৬ ইং
বিয়ের খরচে টান? ব্যাংক দিচ্ছে বিবাহ ঋণ!

বিয়ে, জীবনের এক স্বপ্নময় অধ্যায়। প্রতিটি মানুষই চায় এই দিনটিকে করতে স্মরণীয়, জাঁকজমকপূর্ণ আর অবিস্মরণীয়। কিন্তু বর্তমান সময়ে এসে বিয়ের এই আয়োজন যেন হয়ে উঠেছে এক ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ। আজকাল বিয়ে মানেই চারদিকে খরচ আর খরচ। বিয়ের পিঁড়িতে বসার আগেই শুরু হয় লম্বা প্রস্তুতি। মেহেদি, গায়েহলুদ, বউভাত, রিসেপশন, সব মিলিয়ে আয়োজনের শেষ নেই। এর সঙ্গে যোগ হয় ওয়েডিং ফটোগ্রাফি, ডিজাইনার লেহেঙ্গা, ক্যাটারিং, ব্যান্ড পার্টি, বিয়ের কার্ড থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত এক বিশাল ব্যয়ভার।

নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলো এসব খরচ সামাল দিতে গিয়ে পড়ে বাজেট সংকটে। তবে আশার খবর হলো, দেশের বিভিন্ন ব্যাংকে এখন রয়েছে ‘বিবাহ ঋণ’ বা ম্যারেজ লোনের বিশেষ সুবিধা। এই ঋণের মাধ্যমে অনেকেই বিয়ের আয়োজনে স্বস্তি খুঁজে পাচ্ছেন। 



কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি